1 Answers

উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার বিশেষ কিছু পাওয়ার জন্য মানুষের অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।

প্রত্যেক জাতির ভাগ্যেই দুর্যোগ-বিপর্যয় থাকে। তা কাটিয়ে ওঠার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন হয়। কারণ নেতৃত্বশূন্য জাতি নানাভাবে শোষকের দ্বারা শোষণ-বঞ্চনার শিকার হয়। জাতির সেই ক্রান্তিলগ্নে জাতিকে সঠিক পথনির্দেশনা দিতে দেশের সাহসী ও তেজোদীপ্ত নেতা এগিয়ে আসেন। জাতিকে ঐক্যব্ধ করতে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।

উদ্দীপকে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় অপেক্ষার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এখানে বাংলার প্রকৃতি ও মানুষের স্বাধীনতার জন্য অপেক্ষার দিকটি তুলে ধরা হয়েছে। এই বিষয়টি এ কবিতায় ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে প্রিয় নেতার ভাষণ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। কারণ উদ্দীপকে বাংলার নদ-নদী, হাওর, বিল, দিঘির কাকচক্ষু জল, পানকৌড়ি, মাছরাঙা, বক, ধানখেতে কর্মরত কৃষক, কারখানার শ্রমিকের অপেক্ষায় থাকার কথা বলা হয়েছে। কবিতায় অপেক্ষার প্রহর শেষে জনগণ তাদের প্রিয় নেতার মুখে মুক্তির কথা শুনে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হয়।

6 views

Related Questions