1 Answers
উদ্দীপকে যে মাঠের কথা বলা হয়েছে, 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় সেই স্থানের কথাই বলা হয়েছে।
১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা দেশের মানুষ সেই ভাষণ শোনার জন্য অধীর অপেক্ষায় ছিল। বঙ্গবন্ধুর সেই ভাষণে বাঙালির মুক্তির কথা বলা হয়েছিল। সে ভাষণের মধ্য দিয়ে এদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। পরবর্তী সময়ে এদেশ স্বাধীন হয়।
আলোচ্য কবিতায় 'ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে' এবং 'অপেক্ষার উত্তেজনা নিয়ে' কথাগুলো বর্ণিত হয়েছে। এই বিদ্রোহী শ্রোতা হলো প্রতিবাদী বাঙালি। তারা মুক্তির পথনির্দেশ পাওয়ার জন্য তাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য রেসকোর্স ময়দানে অপেক্ষা করছিল। এ কারণে বাংলাদেশের ইতিহাসে সেই মাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্দীপকের কবিতায় যখন শোনা যায় বজ্রকণ্ঠ, কোনো বীজ বপন করার ঘোষণা, লক্ষ লক্ষ মানুষের সমস্বর আর সেই সমস্বরে বাংলার গৃহ যখন দুর্গের প্রতীক পায়, তখন আমরা বুঝতে পারি সেই ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর সেই মাঠটি হলো ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক রেসকোর্স ময়দান। অর্থাৎ 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় যে মাঠের কথা বলা হয়েছে উদ্দীপকের কবি সেই মাঠ থেকেই শুনেছেন বজ্রকণ্ঠ। সেই বজ্রকণ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আর এখানেই উদ্দীপকের সঙ্গে 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সাদৃশ্য।