1 Answers

উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের আহ্বানের দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 

মানুষ মাত্রই স্বাধীনতা চায়। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় ১৯৭১-এর স্বাধীনতা সংগ্রাম। বাঙালি তাদের প্রিয় নেতার আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।

উদ্দীপকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্ব নির্দেশ করা হয়েছে। এ ভাষণের মধ্য দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। তাঁর বজ্রকণ্ঠের বাণীতে এদেশের সর্বস্তরের মানুষ শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের প্রিয় নেতা বলেছিলেন- তিনি যদি হুকুম দিতে নাও পারেন, তবু যেন সবাই যুদ্ধের জন্য প্রস্তুত ন্য প্রস্তুত থাকে। উদ্দীপকের কবির মতে সেটিই ছিল মুক্তিযুদ্ধের ডাক। 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায়ও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। এ কবিতায় কবি বলেছেন- ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বজ্রকণ্ঠ ভাষণে লাখ লাখ জনতার সামনে "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম" কথাটি বলেছিলেন। উদ্দীপকের কবিও এই ৭ই মার্চের ভাষণের কথাই বলেছেন। এভাবে উদ্দীপকটি আলোচ্য কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

6 views

Related Questions