1 Answers
"উদ্দীপকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার সামগ্রিক দিক প্রকাশে ব্যর্থ।"- মন্তব্যটি যথার্থ।
১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। তিনি এদেশের মানুষের মুক্তির দূত। তাঁর বক্তব্যের মূল কথা ছিল এ দেশের মুক্তি। তাঁর এই আহ্বানে সমগ্র দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে অর্জিত হয় স্বাধীনতা।
উদ্দীপকের কবিতাংশে বাংলার দামাল ছেলেদের সাহসিকতা ও বীরত্বের দিকটি তুলে ধরা হয়েছে। তারা নিজেদের জীবিকার উপকরণ ত্যাগ করে অস্ত্র হাতে শত্রুসেনার বিরুদ্ধে লড়াই করে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনে। এ দিকটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় প্রতিফলিত হয়েছে। তবে এ দিকটিই আলোচ্য কবিতার সামগ্রিক ভাব নয়। কেননা কবিতায় ওই ভাব ছাড়াও আরও কিছু বিষয় ও ভাবের প্রকাশ ঘটেছে।
'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতায় কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের কথা বলেছেন। তিনি তাঁকে 'কবি' বলে আখ্যায়িত করেছেন এবং তাঁর ভাষণকে বলেছেন 'অমর কবিতা'। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বস্তরের মানুষের সামনে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।" সেই থেকেই 'স্বাধীনতা' শব্দটি আমাদের। কবিতায় প্রকাশিত। এসব বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।