1 Answers
'শূন্যতার মাঝেই রয়েছে জীবনের সকল প্রাপ্তি'- যা 'আশা' কবিতায়ও প্রতিফলিত হয়েছে- মন্তব্যটি যথার্থ।
বর্তমানে মানুষ ক্রমশ জটিল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ মিথ্যা মোহ ও লোভের বশবর্তী হয়ে প্রকৃত সুখ হারিয়ে ফেলছে। প্রকৃত সুখী মানুষের মাঝে এভাবে সুখী হওয়ার স্বপ্ন থাকে না। ফলে না পাওয়ার বেদনা তাকে কখনো আঘাত করে না।
উদ্দীপকে স্বপ্ন, স্মৃতি নিয়ে বেঁচে থাকার বিষয়টি এসেছে। কবি আর সুখের দুঃখের আশা রাখেন না। তিনি যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট। এর মধ্য দিয়ে জীবনে যতটুকু প্রাপ্তি তার মাঝেই প্রকৃত সুখ অনুসন্ধানের বিষয়টি প্রতিফলিত হয়েছে। বরং সুখের প্রত্যাশা না করেই জীবন সুখে পরিপূর্ণ হয়ে উঠেছে। 'আশা' কবিতায়ও কবি সিকান্দার আবু জাফর সেসব সুখী মানুষের জগতের বর্ণনা দিয়েছেন যাদের প্রত্যাশা অনেক কম, যারা জীর্ণ বেড়ার ঘরেও নির্ভাবনায় ঘুমাতে পারে।
'আশা' কবিতায় কবি বিত্ত-বৈভব অর্জনের লোভ ত্যাগ করে মানুষকে ভালোবেসে মনুষ্যত্ব অর্জনের কথা বলেছেন। উদ্দীপক ও কবিতা উভয় ক্ষেত্রেই জীবনের আশা এবং প্রাপ্তির যে বিষয়টি রয়েছে তাতে সামান্য প্রাপ্তির আনন্দের কথা ব্যক্ত হয়েছে। জীবনের শূন্যতায় অল্প একটু প্রত্যাশাই এনে দিতে পারে প্রকৃত সুখ। এই দিক থেকে উক্তিটি যথার্থ।