1 Answers
"উদ্দীপক-২ এ 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের একটি বিশেষ চেতনা প্রতিফলিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ।
প্রতিটি মানুষই তার স্বদেশকে ভালোবাসে। মানুষ তার স্বদেশের প্রকৃতিকে আঁকড়ে অনন্তকাল বেঁচে থাকতে চায়। জন্মভূমির প্রতি ভালোবাসা ও মমত্ববোধ মানুষের সহজাত প্রবৃত্তি।
উদ্দীপক-২ এ কবি তাঁর স্বদেশ ও স্বদেশের প্রকৃতির কথা বলেছেন। তাঁর কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ তাঁর নিজের দেশ। তিনি বাংলার প্রকৃতির রূপসৌন্দর্য দেখেছেন বলে পৃথিবীর রূপ আর খুঁজে দেখতে চান না। প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। উদ্দীপকের এই স্বদেশপ্রীতি 'প্রবাস বন্ধু' রচনার আবদুর রহমানের চেতনায়ও প্রতিফলিত হয়েছে। সে তার নিজের দেশকে শ্রেষ্ঠ বলে লেখককে সেখানে যেতে আমন্ত্রণ জানিয়েছে। নিজ দেশের শীতকালের প্রকৃতির অসাধারণ বর্ণনা দিয়েছে।
উদ্দীপক-২ ও 'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনিতে স্বদেশের প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। উভয় জায়গায় স্বদেশের সুন্দর প্রকৃতির কথা তুলে ধরা হয়েছে গভীর ভালোবাসায়। যার মধ্য দিয়ে স্বদেশপ্রেমের চেতনা প্রকাশ পেয়েছে। এদিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।