1 Answers
"উদ্দীপকের মিনুর জীবন-জগৎ ও 'সুভা' গল্পের সুভার জীবন-জগৎ পুরোপুরি এক নয়।"- মন্তব্যটি যথার্থ।
সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তাদের মধ্যে শারীরিকভাবে অক্ষমরা সবসময়ই অন্যের অবহেলার শিকার হয়। অথচ তারা আমাদের মতোই মানুষ। একটু সহানুভূতি পেলে তারাও সমাজে অবদান রাখতে পারে।
উদ্দীপকে বাষ্প্রতিবন্ধী কিশোরী মিনুর কথা বলা হয়েছে। সে অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। সে কথা বলতে না পারলেও অনুভূতিসম্পন্ন। তার সঙ্গে 'সুভা' গল্পের সুভার মিল পাওয়া যায়। সুভাও কথা বলতে পারে না কিন্তু যথেষ্ট অনুভূতিসম্পন্ন। তাদের উভয়েরই কথা বলতে না পারার যন্ত্রণা ও কষ্ট এক। উদ্দীপকের মিনু অন্যের বাড়িতে আশ্রিতা ও গৃহকর্মী। আর 'সুভা' মায়ের অবহেলা এবং বাবার আদরে লালিত নিজের বাড়িতে থাকা মেয়ে। সমবয়সীরা কেউ তার সঙ্গে তেমনভাবে মেশে না বলে দুটি অবোধ পশু সর্বশী ও পাঙ্গুলি তার বন্ধু। এছাড়া নিতান্ত অকর্মণ্য ছেলে প্রতাপকে সে বন্ধু ভাবে। উদ্দীপকের মিনুর এ ধরনের কোনো বন্ধু নেই।
'সুভা' গল্পে বাকপ্রতিবন্ধী সুভার পারিবারিক পরিচয়, প্রতিবন্ধী হওয়ায় পরিবারে তার অবস্থান, সমাজের চোখে সুভার মূল্যায়ন, নির্বাক সঙ্গী হিসেবে প্রতাপের কাছে সুভার গুরুত্ব, প্রতাপের চারিত্রিক বৈশিষ্ট্য, গ্রাম ছেড়ে যাওয়ার সময় সুভার অনুভূতি, বাপ্রতিন্দ্বী মেয়ের বিয়ের জন্য পাত্র সন্ধানে সুভার বাবার চেষ্টা ইত্যাদি বিষয় তুলে ধরা হয়েছে। অন্যদিকে বাষ্প্রতিবন্ধী হিসেবে সুভার সঙ্গে মিনুর সাদৃশ্য থাকলেও গল্পের অন্যান্য বিষয় উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।