1 Answers

"উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি 'সুভা' গল্পের সামগ্রিক বিষয়কে ধারণ করে না।"- মন্তব্যটি যথার্থ।

প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত। প্রতিবন্ধীদের অভিভাবকরাও নিজেদের ভাগ্যহত বলে মনে করেন এবং প্রতিবন্ধী সন্তানকে স্বাভাবিক সন্তানের মতো গ্রহণ করতে পারেন না। সামাজিক কারণেই তাদের এমন মানসিকতা লক্ষ করা যায়। কিন্তু প্রতিবন্ধীরাও অন্যদের মতো সমান অধিকার ভোগ করার দাবি রাখে। তাদের প্রতি সুস্থ-স্বাভাবিক মানুষের সহনশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ করা উচিত।

'সুভা' গল্পে সুভা বাকপ্রতিবন্ধী, সে কথা বলতে পারে না। এ কারণে শৈশব থেকেই সে অবহেলার শিকার। সমবয়সীরা তাকে খেলায় নেয় না, তার সঙ্গে খেলে না। সুভার মা সুভাকে তার গর্ভের কলঙ্ক মনে করেন। ফলে সুভা নির্বাক প্রকৃতির কাছে তার মুক্তির আনন্দ খুঁজে পায়। নির্বাক হওয়ায় বাণীকণ্ঠ মেয়েকে পাত্রস্থ করতে পারেন না। তাই নিরুপায় হয়ে সুভার বিয়ের কথা ভেবে তাকে নিয়ে কলকাতায় যাওয়ার আয়োজন করেন। সুভা যাওয়ার আগে তার নির্বাক সঙ্গীদের কাছে বিদায় নেয়। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের তপুকে স্নেহ-আদর দিয়ে তিন্নির বিদায় নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার বিষয়টি সাদৃশ্যপূর্ণ। তবে তিন্নি প্রতিবন্ধী বা নির্বাক নয়। এই বিষয়টি ছাড়া উদ্দীপকে ভাইয়ের জন্য বোনের এবং বোনের গাড়ি হাতছাড়া হওয়ার পর পথের দিকে ভাইয়ের তাকিয়ে থাকার অনুভূতি ছাড়া অন্য কোনো বিষয় 'সুভা' গল্পের সঙ্গে মেলে না।

'সুভা' গল্পে সুভার পারিবারিক পরিচয়, প্রতিবন্ধী হওয়ায় পরিবারে সুভার অবস্থান, সমাজের চোখে সুভার মূল্যায়ন, নির্বাক সঙ্গী হিসেবে প্রতাপের কাছে সুভার গুরুত্ব, প্রতাপের চারিত্রিক বৈশিষ্ট্য প্রভৃতি বিষয় তুলে ধরা হয়েছে। এসব বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions