1 Answers
সজলের বাবা-মায়ের মন্তব্যটি সঠিক বলে আমি মনে করি।
যৌবনের উৎসাহ, সাহসিকতা, দুর্বার গতি, দৈহিক শক্তি তাদেরকে যেমন উন্নতির শিখরে পৌঁছে দেয় তেমনি প্রতিকূল পরিবেশ, অপসংস্কৃতি, মাদক তরুণকে অবক্ষয়ের শেষ সীমায় পৌঁছে দেয়।
তরুণদের মধ্যে প্রধান যে বৈশিষ্ট্য দেখা যায় তা হলো দৈহিক পরিবর্তন ও যৌন পরিপক্বতা অর্জন। এসময় মনোভাবেরও পরিবর্তন হয়। অত্যধিক আবেগময়তা তারুণ্যের অন্যতম বৈশিষ্ট্য। তারা নিজেদের স্বাধীন মনে করায় বড়দের হস্তক্ষেপে ঘোর বিরোধিতা করে। তরুনরা প্রতিকূল পরিবেশের কারণে অনেক ধরনের অপরাধে যুক্ত হয়। অপসংস্কৃতি তাদের মূল্যবোধে আঘাত হানে। ফলে মাদক, ধর্ষণ, ছিনতাই ইত্যাদি অপকর্মে সহজেই লিপ্ত হয়ে পড়ে। পরিবারে বড়দের কথা অমান্য করা, তাদের অপছন্দকে মূল্য না দেওয়া ইত্যাদি এসময়ের অন্যতম বৈশিষ্ট্য। তরুণদের মধ্যে যারা আত্মবিশ্বাস অর্জন করে তারা সামনে অগ্রসর হয়। যারা বিপরীতমুখী তারা অন্যায়ের দিকে ধাবিত হয়ে ধ্বংস হয়ে যায়। কারণ এগুলো এ বয়সেরই বৈশিষ্ট্য।
তাই সজলের বাবা তার আচরণকে সহজভাবে মেনে নিয়েছেন। একারণে বলা যায়, সজলের বাবা-মার মন্তব্যটি যথার্থ ছিল।