1 Answers

গবন্ধুর প্রতি সজলের আচরণ হবে সহযোগিতামূলক। সজলের বন্ধু এইডস রোগে আক্রান্ত। এইডস একটি সংক্রামক রোগ। এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এ অবস্থায় একজন ব্যক্তি শারীরিক ও মানসিক উভয়ভাবেই বেশ দুর্বল থাকে।

সজলের বন্ধুর ক্ষেত্রেও তাই ঘটেছে। এমতাবস্থায় সজলের উচিত তার সাথে স্বাভাবিকভাবে মেলামেশা করা। তার প্রতি কোনো রকম কটূক্তি বা অমানবিক আচরণ না করা। প্রয়োজনে তার কাছে এইডস আক্রান্ত বিষয়টি গোপন করতে হবে। এলাকায় তার চলাফেরায় সবরকম বাধা দূর করতে হবে। সে যেন তার মনের জোর না হারায় সেজন্য তার পাশে থাকতে হবে। তার প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য তাকে পূর্বের মতোই একই রকম গুরুত্ব দিতে হবে। তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কর্মস্থলেও তাকে স্বাভাবিক সুযোগ-সুবিধা দিতে হবে। সামাজিক কর্মকাণ্ডে, আনন্দ-উৎসবে, সভা-সমিতিতে অংশগ্রহণ এবং আলোচনার সুযোগ করে দিতে হবে। তার সাথে একসঙ্গে বসে গল্প করতে হবে। সর্বোপরি সে যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তার সুযোগ করে দিতে হবে।

5 views

Related Questions