1 Answers
উদ্দীপকে মোহর আলীর এলাকায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা করতে মোহর আলী বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। তার জমিতে ধান থাকলে সে জমি থেকে শুধু শীষগুলো কেটে সংগ্রহ করবে। এছাড়া বাঁধ ভেঙ্গে জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে বাঁধ মেরামতের দ্রুত ব্যবস্থা নিবে। সুযোগ থাকলে নিষ্কাশন নালা কেটে জলাবদ্ধ জমি থেকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা নিবে। আগাম বন্যায় তার এলাকায় আমন ধান রোপণ ব্যাহত হলে বন্যামুক্ত এলাকায় চারা উৎপাদন করে তার এলাকার পানি নেমে গেলে রোপণের ব্যবস্থা নিবে।
উল্লিখিত ব্যবস্থাদি গ্রহণের মাধ্যমে মোহর আলী তার এলাকার ফসল রক্ষা করে ক্ষতি এড়াতে পারবে।
5 views
Answered