1 Answers

উদ্দীপকে উল্লিখিত নাগপুরী ও মনিপুরী জাতের সাইট্রাস ফল দুটো হলো কমলার দুটি জাত।

কমলা চাষের জন্য স্থায়ী সুনিষ্কাশিত উঁচু জমি প্রয়োজন। অতি ক্ষারীয় বা লবণ প্রধান মাটিতে কমলা ভালো হয় না। বেলে দোআঁশ, এঁটেল ও পলি মাটিতে মিষ্টি কমলালেবু চাষ করা যায়। তবে উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সব ধরনের কমলালেবুর জন্য বেশি উপযোগী। এই ফলটি স্বল্প অল্প মাটিতে (pH ৫-৬.৫) ভালো ফলন দেয়। কমলালেবুর জন্য উপরের স্তরে মধ্যম দোআঁশ বা হালকা দোআঁশ মাটি এবং অভ্যন্তরে ভারী মাটি আদর্শ। মাটিতে চুনা থাকলে এই ফলটি সফলতার সাথে জন্মাতে পারে। তবে মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব পদার্থ থাকা উচিত। মিষ্টি কমলা সমতল জমিতে ও শুষ্ক জলবায়ুতে এবং ঢিলা খোসা কমলালেবু পাহাড়িয়া ও বৃষ্টিপ্রধান স্থানে ভালো হয়। গড় বৃষ্টিপাত ২২৫-২৭৫ সেমি এবং বাতাসের আর্দ্রতা ৮০-৯৫ শতাংশ হলে ফলন ভালো হয়। কিন্তু তুষারপাত সহ্য করতে পারে না। গ্রীষ্মপ্রধান জলবায়ু অঞ্চল কমলালেবুর জন্য উত্তম। তবে সব গ্রীষ্ম অঞ্চলই উৎকৃষ্টতর। ফল পাকার সময় অতিবৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টি কমলার জন্য খুবই ক্ষতিকর। দুই দিনের জলাবদ্ধতায়ও কমলা গাছের পাতা দুর্বল হয়ে যায়। বায়ুর অধিক আপেক্ষিক আর্দ্রতা কমলা গাছে রোগ ও পোকার বিস্তার ঘটায়।

উল্লিখিত মাটি ও জলবায়ু কমলা চাষের জন্য উপযোগী। এই আবহাওয়া ও মাটি থেকে কমলার অধিক ফলন পাওয়া যায়।

5 views

Related Questions