1 Answers

উদ্দীপকের মাজহার সাহেব বীজ উৎপাদনের উদ্দেশ্যে জমি নির্বাচন করবেন। জমি নির্বাচনের জন্য যে সকল বিষয় বিবেচনা করবেন সেগুলো হলো-

i. বীজ উৎপাদনের জন্য অনুকূল বুনট, গঠন ও উর্বরতাবিশিষ্ট মাটি বাছাই করবেন। 

ii. অম্লমান ৬-৭ বিশিষ্ট মাটি নির্বাচন করবেন। 

iii. বীজের জমিতে পূর্বে উৎপাদিত ফসলের গাছ, আগাছা বা অন্য জাতের ফসল রাখবেন না। 

iv. বীজের জমিকে মাটিবাহিত রোগজীবাণু ও পোকামাকড় থেকে মুক্ত রাখবেন। 

v. আগের বছর একই ফসল চাষাবাদ করা হয়নি এমন জমি নির্বাচন করবেন। 

vi. ফসলের জাতের ভিত্তিতে পৃথকীকরণ দূরত্ব বজায় রেখে জমি নির্বাচন করবেন।

উল্লিখিত বৈশিষ্ট্যসম্পন্ন জমি বীজ উৎপাদনের জন্য নির্বাচিত করলে মাজহার সাহেব সফলতা অর্জন করতে পারবেন।

4 views

Related Questions