1 Answers

সিরাজ সাহেবের পাটক্ষেতের গাছগুলোতে ফুল আসা শুরু করলে তিনি তা কেটে জাগ দেওয়ার জন্য আঁটি বাঁধেন।

পাট কাটার পরবর্তী কাজটি হলো জাগ দেওয়া। পাট জাগ দেওয়ার জন্য প্রথমে নদী, খাল, বিল বা মৃদু স্রোতযুক্ত পরিষ্কার পানিতে প্রতি ১০০ আঁটি পাটের জন্য এক কেজি ইউরিয়া সার কোনো পাত্রে গুলিয়ে পাটের জাগের উপর ছিটিয়ে দিবেন। জাগ তৈরির সময় পাটের আঁটিগুলোকে প্রথম সারিতে মুখোমুখি লম্বালম্বি, পরের সারিতে মুখোমুখি আড়াআড়ি তারপর একইভাবে পানির উপরে ভাসমান অবস্থায় সাজিয়ে দিবেন, যাতে জাগের উপরে ৮-১০ সেমি. ও নিচে ৬০ সেমি. পানি থাকে। জাগ ঢাকার জন্য কচুরিপানা, শাটিগাছ বা ধানের খড় ও জাগ ডুবিয়ে রাখার জন্য পাথর ব্যবহার করবেন। ১৫-২০ দিন পর পাটের আঁশসহ গোড়ার দিকে ২-৩ সেমি. পরিমাণ কেটে একটি কাচের গ্লাসে কিছু পানি নিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে দেখবেন যে আঁশগুলো পৃথক হয়েছে কি-না। আঁশগুলো পৃথক হলে বুঝতে পারবেন যে পচন সমাপ্ত হয়েছে।

উল্লিখিত উপায়ে সিরাজ সাহেব পাট কাটা পরবর্তী কাজটি সম্পন্ন করবেন। এভাবে পাট পচালে আঁশের মানও ভালো পাবেন।

5 views

Related Questions