1 Answers

উদ্দীপকের সিরাজ সাহেব তার চাষকৃত ফসলের ফলন বৃদ্ধির জন্য মাটির বুনট পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

এঁটেল মাটিতে শতকরা ৪০-৫০ ভাগ কর্দমকণা থাকে। এ মাটির সচ্ছিদ্রতা কম তাই এর পানি ধারণ ক্ষমতা বেশি। কিন্তু পানি নিষ্কাশন ও বায়ু চলাচল ক্ষমতা কম। পানির সংস্পর্শে এ মাটি খুব নরম হয় এবং শুষ্ক অবস্থায় খুব শক্ত হয়। ফলে সহজে কর্ষণ করা যায় না। এক্ষেত্রে শাকসবজির জমিতে পানি জমে থাকলে শাকসবজির গোড়া পচে গাছ নেতিয়ে পড়তে পারে অথবা মারা যেতে পারে। এ মাটিতে ফসলের আন্তঃপরিচর্যা করা সহজ হয় না।

অতএব বলা যায়, এঁটেল মাটির উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহের কারণে সিরাজ সাহেব সবজি উৎপাদনের জন্য মাটির বুনট পরিবর্তন করার সিদ্ধান্ত নেন।

5 views

Related Questions