1 Answers
উদ্দীপকে বর্ণিত সিরাজ সাহেবের এরূপ চরিত্র হাদিস সমর্থন করে না। মানবসমাজে যতগুলো সম্পর্ক রয়েছে তার মধ্যে আত্মীয়ের সম্পর্কটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইসলাম আত্মীয়দের সাথে সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি গুরুত্ব প্রদান করেছে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। ইসলামি শরিয়তে আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে হাদিসের বাণী হলো- 'যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে' (বুখারি)।
রাসুল (স) আরো বলেন- আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। উদ্দীপকে বর্ণিত সিরাজ সাহেবের বাড়িতে মেহমান আসলে তার মন খারাপ হয়ে যায়। নিজেও আত্মীয়-স্বজনদের বাড়ি যেতে চান না। তার স্ত্রী আত্মীয়-স্বজনদের খুব আপ্যায়ন করেন বলে তিনি তার সাথে ঝগড়া করেন। সিরাজ সাহেবের এ ধরনের কার্যক্রম পবিত্র কুরআন ও হাদিস সমর্থন করে না।