1 Answers
জিসান মিথ্যাবাদী হিসেবে পরিগণিত হবে। সমাজে এর ধ্বংসাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। মিথ্যা মানুষকে পাপের পথে পরিচালিত করে। আর পাপ মানুষকে দোজখের পথে পরিচালিত করে। কোনো ব্যক্তি যখন মিথ্যা বলতে থাকে এবং মিথ্যা বলা তার অভ্যাসে পরিণত হয় তখন আল্লাহ তাকে চরম মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করেন। মিথ্যার শাস্তি হলো জাহান্নাম। যা জিসানের চরিত্রে লক্ষ্য করা যায়।
উদ্দীপকের জিসান ট্যাব কেনার জন্য তার বাবার কাছে মিথ্যা বায়না করে। এ কারণে তাকে মিথ্যাবাদী হিসেবে অবিহিত করা যাবে। সমাজে মিথ্যার ধ্বংসাত্মক প্রভাব লক্ষ্য করা যায়। এর ফলে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যা ব্যক্তিকে সব অন্যায় কাজের প্রেরণা দেয়। রাসুল (স) বলেন, মিথ্যা সব পাপের মূল। এটি মানুষের অন্তরকে সংকুচিত করে এবং সর্বদা চিন্তিত রাখে। এজন্য মিথ্যুক ব্যক্তি সর্বদা মানসিক অশান্তি নিয়ে দিনাতিপাত করে।
পরিশেষে বলা যায় যে, মিথ্যা সব অধঃপতন, অশান্তি ও বিশৃঙ্খলার মূল। যা মানুষকে ইহকালে ও পরকালে ক্ষতির দিকে নিমজ্জিত করে।