1 Answers

উত্ত প্রভাব তথা কর্মের ধরন ছাড়া সামাজিক পরিবর্তনে বিশ্বায়নের আরও কিছু প্রভাব রয়েছে।

বিশ্বায়নের ফলে তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেমন গণতন্ত্রায়ণের একটি উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তেমনি অন্যদিকে সামাজিক তথা রাজনৈতিক বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছে। মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মসংস্থান হারানো ইত্যাদি কারণে আর্জেন্টিনা, ব্রাজিল, ভেনিজুয়েলা, ইন্দোনেশিয়ার মতো জনবহুল দেশগুলো রাজনৈতিক অস্থিতিশীলতার শিকার হচ্ছে।

কৃষিক্ষেত্রে বাণিজ্যিকীকরণ এবং মুনাফাভিত্তিক উৎপাদন প্রক্রিয়ার সম্পর্কের কারণে কৃষকগণ অধিকতর লাভজনক পণ্য উৎপাদনের দিকে মনোযোগী হচ্ছে। ফলে তৃতীয় বিশ্বের অনেক দেশেরই খাদ্য নিরাপত্তার পরিস্থিতি দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে।

বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে উৎপাদন প্রক্রিয়াসমূহের নিয়ন্ত্রণ বহুজাতিক সংস্থার হাতে চলে যাচ্ছে। ফলে জাতীয় বিশ্বভুক্ত ক্ষুদ্র উৎপাদন শ্রেণি সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়ে যাচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে, ১৯৯৯ সালে বাজার উন্মুক্তকরণ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে ৪৪ হাজার মাঝারি ও ক্ষুদ্র কলকারখানা বন্ধ হয়ে গেছে। তবে শিল্পক্ষেত্রে কর্মসংস্থান সংকুচিত হলেও সেবাখাতগুলোতে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে।

কর্মের ধরন ছাড়া উপরের তিনটি প্রভাবকে বিশ্বায়নের নেতিবাচক প্রভাব হিসেবে বলা যায়।

4 views

Related Questions