1 Answers
নগরায়ণ ও শিল্পায়ন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর সমাজের অন্যান্য আধুনিক উপাদানের প্রভাব রয়েছে।
মোবাইল যোগাযোগের কারণে প্রেমঘটিত বিবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে মানুষ আত্মীয়দের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। টেলিফোনের মাধ্যমে বিয়ে পর্যন্ত হচ্ছে যাকে টেলিফোন বিবাহ বলা হয়। ইদানীং অনেক বিবাহ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের ফলে সম্ভব হচ্ছে। অনেকেই ইন্টারনেটের মাধ্যমে কাল্পনিক জ্ঞাতিসম্পর্ক গড়ে তুলছে। ফলে সমাজে প্রতিনিয়ত নতুন ধরনের সম্পর্ক গড়ে উঠছে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে। আর এ যোগাযোগের মাধ্যম বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ক্ষেত্রে প্রভাব রাখে।
তথ্য ও প্রযুক্তির বিকাশ সাধনের সাথে সামাজিক যোগাযোগ গভীরভাবে সম্পর্কিত। আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার সামাজিক বিভিন্ন বিষয়ে পরিবর্তনের সূচনা করে। এগুলোর মধ্যে বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক অন্যতম।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত উপাদানসমূহ ছাড়া বিবাহ, পরিবার ও জ্ঞাতিসম্পর্কের ওপর অন্যান্য আধুনিক উপাদানের প্রভাবও রয়েছে।