1 Answers
বাংলাদেশের সংস্কৃতিতে উদ্দীপকের নির্দেশিত উপাদান তথা রাজনৈতিক উপাদানের প্রভাব ব্যাপক। রাজনৈতিক কার্যক্রম দেশের গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে থাকে। আর এজন্য সংস্কৃতির রাজনৈতিক উপাদানগুলোর প্রভাব অত্যন্ত ব্যাপক।
'ক' সাহেবকে তার নির্বাচনি প্রচারণায় সংস্কৃতির রাজনৈতিক উপাদান ব্যবহার করতে দেখা যায়, যা বাংলাদেশের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হয়। এতে সভা-সমাবেশের মাধ্যমে প্রচারণা চালিয়ে প্রার্থীরা তাদের যোগ্যতা জাহির করেন। জনগণও ভোটদানের মাধ্যমে তাদের পছন্দানুযায়ী যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে। এতে জনগণের মতের বহিঃপ্রকাশের সাথে ক্ষমতা কাঠামোতে তাদের অংশগ্রহণ করা হয়। আবার মিছিল, অবরোধ, হরতাল ইত্যাদির মাধ্যমে জনগণ তাদের অধিকার আদায়ের চেষ্টা চালায়, যার উজ্জ্বল দৃষ্টান্ত ১৯৫২ সালের ভাষা আন্দোলন। তবে রাজনৈতিক উপাদানের এরূপ ইতিবাচক দিক ছাড়াও কিছু নেতিবাচক প্রভাবও পরিলক্ষিত হয়। যেমন- মিছিল, হরতাল, অবরোধের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি সাধিত হয়। তাছাড়া এগুলো নৈরাজ্য সৃষ্টিতেও হাতিয়ার হিসেবে কাজ করে।
সুতরাং বলা যায়, বাংলাদেশের সংস্কৃতিতে রাজনৈতিক উপাদানের যথেষ্ট প্রভাব রয়েছে।