উক্ত সমাজের সাথে এনামুলের বর্তমান অবস্থানকালীন সমাজের তুলনামূলক বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
এনামুলের বর্তমান অবস্থানকালীন সমাজ হলো শিল্পসমাজ।
উদ্দীপকে উল্লিখিত এনামূল পূর্বে কৃষিসমাজে অবস্থান করতো। এনামুল পড়াশোনর উদ্দেশ্যে ঢাকা শহরে এসে দেখেন ব্যক্তি স্বাধীনতা এখানে ব্যাপক, মানুষগুলো কাউকে সহযোগিতা করলে স্ব-ইচ্ছায় করে থাকে।
কৃষিসমাজের ভিত্তি কৃষিভিত্তিক অর্থনীতি। শিল্পসমাজের ভিত্তি শিল্পকলকারখানা। কৃষিসমাজের সূচনা পশু-পালন যুগের পরবর্তী পর্যায়ে। শিল্পসমাজের সূচনা আরো অনেক পরে। কৃষিসমাজে বাণিজ্য প্রচলিত সীমিত আকারে। শিল্পসমাজে অবাধ ও মুক্ত বাণিজ্যের প্রচলন রয়েছে। কৃষিসমাজের উদাহরণ উন্নয়নশীল দেশসমূহ। অন্যদিকে শিল্পসমাজের উদাহরণ উন্নত দেশসমূহ। কৃষিসমাজে নারী মুক্তির বিষয়টি অপষ্ট। শিল্পসমাজের অন্যতম বৈশিষ্ট্য নারীমুক্তি। কৃষিসমাজ ধীর গতিসম্পন্ন। শিল্পসমাজ দ্রুত গতিসম্পন্ন। কৃষিসমাজের ভিত্তি উদ্যানচাষী সমাজ। শিল্পসমাজের ভিত্তি কৃষিসমাজ। কৃষিসমাজে কর্মপরিসর সীমিত। শিল্পসমাজের কর্ম পরিসর বৃহৎ ও বৈচিত্র্যপূর্ণ।
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, কৃষিসমাজ ও শিল্প সমাজের মধ্যে বহুবিধ পার্থক্য বিদ্যমান।