1 Answers

এনামুলের বেড়ে ওঠা সমাজটি কৃষিসমাজ।

কৃষিকে কেন্দ্র করে যে সমাজে মানুষের মূল অর্থনৈতিক কর্মপ্রচেষ্টা পরিচালিত হয় তাকে বলা হয় কৃষিসমাজ। কৃষিকার্যের সূচনা হয় খাদ্য আহরণ ও পশু পালন যুগের পরবর্তী পর্যায়ে। পৃথিবীর অধিকাংশ মানুষ এখনো কৃষিসমাজের অন্তর্ভুক্ত। কৃষিসমাজকে বিশ্লেষণ করলে দেখা যায়- গ্রামীণ সম্প্রদায়, পেশাভিত্তিক বিন্যাস, আমরাবোধ, সহজ সরল, সাধারণ শ্রম বিভাজন, স্বাভাবিক সামাজিক নিয়ন্ত্রণ, যা উদ্দীপকের সাথে সাদৃশ্যমূলক। যেমন- নিজেদের লোককে বাধ্যতামূলক সহযোগিতা করা এবং গ্রাম্য মোড়লের আদেশ মেনে চলা ইত্যাদি। উদ্দীপকে উল্লিখিত এনামুল যে চরাঞ্চলে বসবাস করত সেখানে দেখা যেত গোষ্ঠীর লোককে বাধ্যতামূলক সহযোগিতা করা এবং গ্রাম্য মোড়লের আদেশ মেনে চলা ইত্যাদি।

উপর্যুক্ত আলোচনার শেষে বলা যায়, এনামুলের বেড়ে ওঠা সমাজের সাথে পাঠ্যবইয়ের কৃষিসমাজের মিল রয়েছে, যেখানে ব্যক্তি স্বাধীনতা খুবই কম।

4 views

Related Questions