1 Answers

জনাব মিনহাজের আচরণ বনি ইসরাইল জাতির কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। সুরা বাকারার বর্ণনা অনুযায়ী তিহ উপত্যকায় (মিসর ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত) অবস্থানকালে বনি ইসরাইলরা তীব্র রোদের কারণে অস্থির হয়ে পড়ে। আল্লাহ তাদের মেঘমালার ছায়া দান করেন। এছাড়া তারা খাদ্যাভাবের সময় খাবার প্রার্থনা করে। আল্লাহ তাদের জন্য বেহেশতের মান্না ও সালওয়া নামক খাবার প্রেরণ করেন। তাদেরকে পবিত্র ও বরকতময় এ খাবার গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আল্লাহ এ খাদ্য সঞ্চয় করে রাখা নিষিদ্ধ করেন। কিন্তু অবাধ্য মানসিকতার কারণে তারা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে মান্না ও সালওয়া জমা করে রাখে। এটি আল্লাহর ওপর তাদের তাওয়াক্কুলের (ভরসা) অভাব প্রমাণ করে। ফলে আল্লাহ তাদের আচরণে অসন্তুষ্ট হয়ে মান্না ও সালওয়া প্রেরণ বন্ধ করে দেন। যা মিনহাজের আচরণে এরূপ অকৃতজ্ঞতা ও অবাধ্যতা পরিলক্ষিত হয়। জনাব মিনহাজও সম্পদের জাকাত আদায় না করে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ ও তাঁর অবাধ্য হন। ফলে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন এবং সন্তানের চিকিৎসায় তার সব সম্পদ শেষ হয়ে যায়। তিনি পথের ফকির হয়ে যান। সুতরাং, জনাব মিনহাজের আচরণ বনি ইসরাঈল জাতির লোকদের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ।

 

5 views

Related Questions