1 Answers

আত্মীয়-স্বজনের প্রতি মিনহাজের দৃষ্টিভঙ্গি প্রমাণ করে যে মিনহাজ আত্মীয়-স্বজনের অধিকার সংরক্ষণে প্রতি খুবই যত্নবান। ইসলাম পরিবারের অন্তর্ভুক্ত ও বহির্ভূত এবং নিকটবর্তী ও দূরবর্তী সকল প্রকারের আত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রক্ষা এবং উত্তম ও সুন্দর আচরণের মাধ্যমে আত্মীয়তার অধিকার আদায় করার নির্দেশ দিয়েছে। রাসুল (স) আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য উম্মতের প্রতি নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি বা সমাজের সাথে আল্লাহর সম্পর্ক থাকে না, সে ব্যক্তি বা সমাজের ওপর আল্লাহর রহমত থাকে না। তেমনি তাদের কোনো কল্যাণও হতে পারে না। এ সম্পর্কে রাসুল (স) এরশাদ করেন- “যে কওম বা সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তা ছিন্নকারী লোক অবস্থান করে, সে সম্প্রদায়ের ওপর আল্লাহর রহমত অবতীর্ণ হয় না।"(বায়হাকি) শুয়াবুল ইমান হা: ৭৫৯০।

বিশ্বনবি আরও বলেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশেত প্রবেশ করতে পারবে না। উল্লিখিত আয়াতের শিক্ষা মিনহাজের দৃষ্টিভঙ্গিতে প্রতিফলিত হয়েছে।

5 views

Related Questions

সারাংশ লেখ:মাতৃস্নেহের তুলনা নাই; কিন্তু অতি স্নেহ অনেক সময়ে অমঙ্গল আনয়ন করে। যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি, তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে। মাতৃস্নেহের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আসল শক্তির মর্যাদা বুঝিতে পারে না। নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না-দুর্বল, অসহায় পক্ষিশাবকের মতো চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভরশীল মনে করে। ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস, ভীরু, দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায়। অন্ধ মাতৃস্নেহ সে কথা বোঝে না-দুর্বলের প্রতি সে স্থিরলক্ষ্য, অসহায় সন্তানের প্রতি মমতার অন্ত নাই-অলসকে সে প্রাণপাত করিয়া সেবা করে ভীরুতার দুর্দশার কল্পনা করিয়া বিপদের আক্রমণ হইতে ভীরুকে রক্ষা করিতে ব্যস্ত হয়।
1 Answers 12 Views