1 Answers

উদ্দীপকের মিনহাজের পদটি হলো উপসহকারী কৃষি অফিসার (SAAO)।

কৃষির উন্নয়নের জন্য প্রয়োজন এর আধুনিকায়ন। আর কৃষির আধুনিকায়নে বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান নিত্যনতুন প্রযুক্তি উদ্ভাবন করে চলেছে। উদ্ভাবিত এসব প্রযুক্তি কৃষক পর্যায়ে যথাযথভাবে না পৌঁছালে কৃষক এর সুবিধা লাভ করতে সক্ষম হবে না। এতে করে প্রযুক্তিটি উদ্ভাবনের প্রকৃত উদ্দেশ্য অর্জন ও কৃষির উন্নয়ন ব্যাহত হবে। আবার কৃষক পর্যায়ে কী ধরনের সমস্যা বিদ্যমান, অগ্রাধিকার ভিত্তিতে কোন সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন তা যদি যথাযথ কর্তৃপক্ষের (AEO/UAO) নিকট না পৌঁছায় তবে কৃষির উন্নয়ন সঠিকভাবে হবে না।

কৃষির উন্নয়নে উপরের বিষয়গুলো তদারকির দায়িত্বে নিয়োজিত পদটি হলো উপসহকারী কৃষি অফিসার। এ পদে অধিষ্ঠিত ব্যক্তি দক্ষতা ও সঠিক কর্মতৎপরতার মাধ্যমে একদিকে কৃষকদের নিকট প্রযুক্তি সম্প্রসারণ, বাস্তবায়ন ও পরামর্শ প্রদান করবে, অন্যদিকে কৃষক পর্যায়ের চাহিদাগুলো গবেষণা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারকদের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবে। আর এ প্রক্রিয়ার মাধ্যমেই কৃষির উন্নয়ন বেগবান হবে।

উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণসহ দেশের আর্থ- সামাজিক উন্নয়ন সাধনে উপসহকারী কৃষি অফিসার পদটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

4 views

Related Questions