1 Answers

উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থাটি হলো ব্র্যাক।

ব্র্যাক বাংলাদেশের কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সারাদেশে এরা কৃষির বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার সাথে সাথে বিশ্বের ৮টি দেশে কৃষি কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

ব্র্যাক প্রতিষ্ঠানটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্যাপকভাবে কাজ করছে। এদের নিজস্ব দুটি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, যার উদ্দেশ্য হলো উফশীর জাত উদ্ভাবন এবং শস্য উৎপাদন ব্যবস্থাপনার মান উন্নয়ন। বর্তমানে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা নিবিড়ভাবে ধান, ভুট্টা ও বিভিন্ন সবজির জাত নিয়ে কাজ করছে। এদের নিজস্ব গবেষণাগারে টিস্যু কালচার পদ্ধতিতে প্রজনন বীজ ও হাইব্রিড উৎপাদনের কাজ করছে। প্রতিষ্ঠানটির উৎপাদিত উন্নত মানসম্পন্ন বিভিন্ন বীজ ডিলারদের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ব্র্যাক দরিদ্র কৃষকদের বসতবাড়িতে স্বল্প পরিসরে ফল ও সবজির চাষ ও হাঁস-মুরগি ও গবাদিপশু পালনের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়াসে এটি নানা ধরনের কার্যক্রম গ্রহণ করে।

উপরের আলোচনা হতে এটা প্রতীয়মান যে, ব্র্যাক বিভিন্ন ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ ও কার্যক্রম পরিচালনার মাধ্যমে দরিদ্র কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

6 views

Related Questions