1 Answers

উদ্দীপকের জরিনা বেগম অসহায় অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ট্রেনিং নিয়ে ভার্মিকম্পোস্ট তৈরির উদ্যোগ নেন।

ভার্মিকম্পোস্ট তৈরি করা হয় কেঁচো দিয়ে। মাটির বুনট পরিবর্তনে এ কেঁচো সার বেশ উপকারী। ভার্মিকম্পোস্ট ব্যাকটেরিয়াসহ অন্যান্য অণুজীবের কর্মকাণ্ড উদ্দীপিত করে। ফলে মাটিতে অণুজীবের প্রাচুর্য বৃদ্ধি পায়। কেঁচোর বিষ্ঠাতে প্রচুর পরিমাণে হিউমাস পাওয়া যায় যা গাছের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মাটিস্থ ও গাছের মূলের ক্ষতিকর জীবাণুকে নষ্ট করে এবং মাটির গঠন উন্নত করে। ভার্মিকম্পোস্ট ব্যবহার করলে মাটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, মাটির পুষ্টিগুণ ও উর্বরতা বৃদ্ধি পায় এবং ফলন বৃদ্ধি পায়। এ সার ব্যবহারে ফসলের জন্য কোনো ক্ষতিকর দিক নেই। তাই অনায়াসে এ সার ব্যবহার করা যায় এবং অধিক ফলন ফলানো যায়।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, উদ্দীপকের জরিনার উদ্যোগ কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

4 views

Related Questions