1 Answers
জনাব রায়হানের এরূপ আচরণ মুনাফিকের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্তরে কুফরি লালন করে মুখে ইমানের দাবি করা হলো নিফাক। যাদের মধ্যে নিফাক রয়েছে তারাই মুনাফিক। ইসলাম তথা ব্যক্তি ও সমাজের জন্য কাফির-মুশরিকের চেয়ে বেশি ক্ষতিকর হলো মুনাফিকরা। জনাব রায়হানের মধ্যে এই মুনাফিকের চিহ্নই বিদ্যমান। মহানবি (স) মুনাফিকদের শনাক্ত করার জন্য তিনটি বিশেষ নিদর্শনের কথা বলেছেন। এর মধ্যে একটি হলো ওয়াদা ভঙ্গ করা। কথা দিয়ে কথা না রাখা বা ওয়াদার বিপরীত কাজ করা হলো মুনাফিকদের দ্বিতীয় বৈশিষ্ট্য। জনাব রায়হানের মধ্যে এই বৈশিষ্ট্যটি বিদ্যমান। সে একটি ট্রাভেল এজেন্সির মালিক। চাকরি দেওয়ার শর্তে বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সে এলাকার মানুষের কাছ থেকে টাকা নেয়। প্রথম দিকে কিছু লোক পাঠিয়ে পরে বাকি লোকদের টাকা নিয়ে সে পালিয়ে যায়। অর্থাৎ সে ওয়াদা করে আবার সে ওয়াদা ভঙ্গ করে। এতে প্রমাণিত হয়, জনাব রায়হানের আচরণ মুনাফিকের আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ।