1 Answers
উদ্দীপকে উল্লিখিত হাদিসটি ইসলামের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। শরিয়তের কোনো বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মদির মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে। বিভ্রান্তি এড়িয়ে সঠিক পথে থাকার জন্য রাসুল (স)-এর উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে। বিশ্ব পরিবর্তনশীল। সময়ের পরিক্রমায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যার। এ সব সমস্যা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য রাসুল (স) জ্ঞানসমৃদ্ধ আলেম ও উম্মাহকে ইজমা করার অধিকার দিয়েছেন। মফিজের উল্লিখিত হাদিসে এ বিষয়টিই প্রতিফলিত হয়।
উদ্দীপকে উল্লেখিত রাকিব দেখতে পায় সময়ের বিবর্তনে বিশ্বে নতুন নতুন সমস্যা ও জিজ্ঞাসার উদ্ভব হয়। অনেক পূর্বে প্রবর্তিত ইসলাম কীভাবে এসব সমস্যার সমাধান করতে পারবে, তা নিয়ে সে প্রশ্ন তোলে বন্ধুর কাছে। তার সংশয় দূর করতে বন্ধু মফিজ ইজমা সম্পর্কিত মহানবি (স) এর হাদিসটি বর্ণনা করে। মফিজ বলে, মহানবি (স) বলেছেন, 'আমার উম্মত কোনো ভুলের উপর একতাবদ্ধ হতে পারে না। ভুল বিধান গ্রহণের ব্যাপারে সতর্কতা উচ্চারণ করে মহানবি (স) এই হাদিসের মাধ্যমেই ইজমার বৈধতার স্বীকৃতি দেন এবং নতুন নতুন সমস্যা সমাধানের দ্বার উম্মোচন করেন।