1 Answers

প্রশ্নেল্লেখিত হাদিসটি উদ্দীপকে মুন্নী বেগমের চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। ইসলাম একটি মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। এর কোনো বিধানের মধ্যে অশালীনতার স্থান নেই। ইসলাম অশ্লীলতাকে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করেছে। প্রশ্নেল্লেখিত হাদিসটিতে মহানবি (স) ইরশাদ করছেন- "মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সে ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্যে মানুষ তাকে পরিত্যাগ করে' (বুখারি ও মুসলিম)। এ হাদিসটিতে নিকৃষ্ট ব্যক্তিদের পরিচয় তুলে ধরে তার থেকে মানুষের দূরে থাকার জন্য উপদেশ দিয়েছেন। আর অশ্লীলতা একটি মারাত্মক নৈতিক ত্রুটি। মুমিনদেরকে এ মারাত্মক নৈতিকতা বহিভূত ত্রুটি থেকে বেঁচে থাকতে হবে। কেননা ব্যক্তি তার সাহচর্যে থাকা ব্যক্তির গুণাবলি দ্বারা প্রভাবিত হয়। ফলে সেও অশ্লীলতায় জড়িয়ে পড়বে। নিজের চরিত্রকে কলুষিত করে ফেলবে।

উদ্দীপকে মুন্নীকেও দেখা যাচ্ছে সে আঁটসাঁট ও অশ্লীল পোশাকে চলাফেরা শুরু করেছে। তার অশ্লীল ও অশালীন চলাফেরা দেখে অনেক মেয়ে তাকে এড়িয়ে চলে। তার এক সময়ের ঘনিষ্ঠ বান্ধবীরাও তাকে এড়িয়ে চলে।

উপরে আলোচনায় বুঝা যাচ্ছে, মুন্নী বেগমের চরিত্রের সাথে প্রশ্নেল্লেখিত হাদিসটির সম্পর্ক বিদ্যমান। আর এ ধরনের কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।

6 views

Related Questions