1 Answers

আলোচ্য আয়াতটির অনুবাদ হলো- 'আর মানুষের মধ্যে এমন কেউ কেউ রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ইমান এনেছি। কিন্তু তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়।' উল্লেখিত আয়াতটি সুরা বাকারার ২য় রুকুর ৮নং আয়াত। এখানে মুনাফিকদের একটি দ্বিমুখী নীতির কথা বলা হয়েছে। মুনাফিকরা মুখে ইমানের কথা স্বীকার করলেও তাদের অন্তর অবাধ্যতায় পরিপূর্ণ থাকে। প্রকৃতপক্ষে তারা মুমিনদের অন্তর্ভুক্ত নয়।

5 views

Related Questions