1 Answers

আলোচ্য আয়াতাংশে মুত্তাকিদের হেদায়েত প্রাপ্তির কথা উল্লেখ করা হয়েছে। যারা অদৃশ্যে ইমান পোষণ করে, সালাত কায়েম করে, আল্লাহর রাস্তায় দান করে, আসমানি কিতাব এবং আখিরাতে বিশ্বাস পোষণ করে তারা তাদের রবের পক্ষ থেকে, হেদায়েতপ্রাপ্ত। এখানে هُدًى مِنْ رَّبِّهِمْ  দ্বারা প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েত বলে পবিত্র কুরআনকে নির্দেশ করা হয়েছে। অর্থাৎ মুত্তাকিরা আল্লাহ তায়ালার পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েত আল-কুরআনের নীতির ওপর প্রতিষ্ঠিত।

4 views

Related Questions