1 Answers
প্রশ্নোক্ত হাদিসটির অর্থ হলো- 'উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম।' আলোচ্য হাদিসে দানগ্রহীতার হাতের উপর, দান প্রদানকারীর হাতকে প্রাধান্য দিয়ে দান গ্রহণকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে যে, দানকারীর উপরের হাত (কেননা, দান করার সময় দাতার হাত উপরেই থাকে) দানগ্রহীতার নিচের হাতের চেয়ে উত্তম। এ থেকে বোঝা যায়, দানগ্রহীতা দাতার কাছে অনেকটাই মর্যাদাহীন। এ জন্যেই মহানবি (স) দাতাকে তার অভাবগ্রস্ত নিকটাত্মীয়দেরকে দান করার নির্দেশ দিয়ে তাদেরকে অন্যের কাছে হাত পাতার গ্লানি থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন।
4 views
Answered