1 Answers
এঞ্জোলো মাইকেল আলেমের শরণাপন্ন হয়ে ইসলামের তৃতীয় উৎস ইজমার সাথে পরিচিত হলেন। নবোদ্ভাবিত ধর্মীয় বা পার্থিব যেকোন সমস্যা সমাধানের জন্য যেকোন সময়ে যোগ্যতাসম্পন্ন মুজতাহিদদের কুরআন-সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম হলো ইজমা। ইজমা নতুন কোনো মূলনীতি প্রণয়ন করে না। বরং আল্লাহ ও রাসুল (স) যেসব মূলনীতি প্রণয়ন করেছেন, তার আলোকে নতুন নতুন সমস্যার সমাধান করে। কুরআনে আল্লাহ তায়ালা কোনো কিছুই বাদ দেননি। কিন্তু আমাদের এই সীমিত জ্ঞানের দ্বারা তার নিগূঢ় অর্থ উপলব্ধি করা সম্ভব হয় না। তাই ইজমার উৎপত্তি হয়।
উদ্দীপকের গাইনি সার্জন এঞ্জেলো মাইকেল একজন আদর্শ মুসলিমা। একদিন এক রোগী টেস্টটিউব বেবি নিতে চাইলে তিনি কুরআন হাদিস স্টাডি করে এ ধরনের কোনো নির্দেশনা খুঁজে পেলেন না। এ ব্যাপারে তিনি আলেমের শরণাপন্ন হলেন। আলেম তাকে নতুন সমস্যা সমাধানে মুজতাহিদদের ঐকমত্যের অনুমতি বিধান আছে বলে জানালেন। যে নিয়ম রাসুল (স)-এর যুগে পরামর্শের ভিত্তিতে তথা ইজমা করা হতো তার সাথে সামঞ্জস্যপূর্ণ। যদিও ইজমা আধুনিককালের সৃষ্ট কোন বিধান নয় বরং রাসুল (স) এর যুগ থেকে এর নিদর্শন এসেছে। যেমন- আজানের প্রচলনে উমর (রা) এর সাথে পরামর্শ, খন্দকের যুদ্ধে পরিখা খননের জন্য সালমান ফারসি (রা) এর সাথে পরামর্শ, জামায়াতে তারাবি পড়ার বিধান ইত্যাদি সবই ইজমার অন্তর্ভুক্ত। উদ্দীপকে রোগীর টেস্টটিউব বেবি নেয়ার বিষয়টিও এ ধরনের বিধান।