1 Answers

হ্যাঁ, আমি বাংলাদেশের উক্ত আলেমের বক্তব্যকে সমর্থন করি। কুরআন ও সুন্নাহর জীবনে প্রতিফলিত করার জন্য মাযহাব মানা প্রয়োজন। মুজতাহিদগণ কুরআন ও সুন্নাহকে মানুষের আমল করার উপযোগী করে সহজ ও সুবিন্যস্ত করে সাজিয়েছেন। কুরআন ও সুন্নাহতে পরস্পরবিরোধী কোনো আইন নেই তা সত্য, তবুও মানুষের বিচার-বুদ্ধির সীমাবদ্ধতার দরুন আপতত কিছু কিছু আয়াত বা কিছু কিছু হাদিস পরস্পরবিরোধী মনে হয়। কিন্তু এ আপাতত পরস্পর বিরোধী বিষয়গুলোর মধ্যে সমন্বয় সাধন করে আমল করতে হলে মাযহাব জানা বিশেষভাবে প্রয়োজন। এছাড়া কুরআন-হাদিসের ভাষা আরবি, তাই আরবি ভাষায় পণ্ডিত বা পারদর্শীরাই এর নিহিতার্থ খুঁজে বের করতে পারেন। সাধারণ মানুষ কুরআন-হাদিস অধ্যয়ন করতে পারে, কিন্তু তাদের জন্য এর নিহিতার্থ বের করা কঠিন। তাই সাধারণ মানুষের জন্য মাযহাব মানা অপরিহার্য। এছাড়া মাযহাব মানার ব্যাপারে মুসলিম মনীষীগণ ঐকমত্য পোষণ করেছেন। অর্থাৎ মাযহাব মানা ওয়াজিব।

উদ্দীপকে 'X' সাহেব যে বক্তব্য দিয়েছেন তা যথার্থ নয়। তিনি একজন মুজতাহিদ হিসেবে কুরআন-হাদিস থেকে মাসয়ালা জেনে আমল করতে পারেন, কিন্তু সাধারণ মুসলমানের জন্য তা সম্ভব নয়। সুতরাং, বাংলাদেশের আলেমের মন্তব্যটি ইসলামের দৃষ্টিতে সঠিক।

5 views

Related Questions