1 Answers

হ্যাঁ, আমি মনে করি উক্ত ইবাদত তথা জাকাত প্রদান 'খ' দেশটির শান্তি ও সমৃদ্ধির মূল ভিত্তি।

জাকাত ধনী ও গরিবের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। ধনীদের প্রদেয় অর্থ তাদের জন্য ইবাদতস্বরূপ। আবার এ অর্থনৈতিক ইবাদত রাষ্ট্রের অর্থনীতির ভিতকে শক্তিশালী করে। এতে গরিবদের অভাব কিছুটা দূর হয় এবং সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। উদ্দীপকে 'খ' দেশটিতে এ ধরনের ব্যবস্থা লক্ষ করা যায়।

ইসলামি রাষ্ট্রে জাকাতভিত্তিক কোষাগার তৈরি হয়। অতি গরিবদের এ কোষাগার থেকে অর্থ সাহায্য দেওয়া হয়। এতে রাষ্ট্রে সব মানুষের অর্থনৈতিক অধিকার নিশ্চিত হয় এবং শান্তিশৃঙ্খলার ইঙ্গিত দেয়। ধনাঢ্য ব্যক্তির সম্পদের একটি নির্দিষ্ট অংশ জাকাত দিতে হয়, যা তার জন্য ইবাদততুল্য। যেহেতু এ ধরনের ইবাদতের ফলে অন্যান্য গরিব মানুষ অর্থনৈতিক নিরাপত্তা পায় তাই এটি সমাজে শান্তিও প্রতিষ্ঠা করে। কেননা গরিবরা অর্থের অভাবে অন্যায় কাজে লিপ্ত হতে পারে। কিন্তু জাকাতভিত্তিক সমাজ তাদের এ অন্যায় থেকে রক্ষা করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এতে প্রমাণিত হয় যে 'খ' দেশটির ধনাঢ্য ব্যক্তিদের জাকাত প্রদান তথা ইবাদত পালন রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার নিয়ামকস্বরূপ।

ওপরের আলোচনা থেকে বলা যায় যে, জাকাত প্রদান ব্যক্তির জন্য এটি ইবাদতস্বরূপ। একইভাবে এটি সমাজে শান্তি প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। উদ্দীপকে 'খ' দেশটি তার প্রামাণ্য দলিল।

5 views

Related Questions