1 Answers
দুই বন্ধুর মধ্যে আমি আজিজের বক্তব্যকে সমর্থন করি। পাশ্চাত্যের পণ্ডিতগণ মনে করেন, তাসাউফের উৎপত্তি হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা পারসিক পরিবেশের প্রভাব থেকে। একদল পণ্ডিতের মতে, হিন্দুদের বেদান্ত দর্শন হতে তাসাউফের উদ্ভব হয়েছে। আরেক দল পণ্ডিতের মতে, তাসাউফের মূল হলো বৌদ্ধ বা খ্রিষ্টান দর্শন। তৃতীয় একদল পণ্ডিতের মতে, পারসিক আধ্যাত্মিক সাধকের প্রভাব হতে তাসাউফের উৎপত্তি। কিন্তু ইসলামি বিশেষজ্ঞগণের মতে, ইসলামের প্রাথমিক যুগের একনিষ্ঠ ইবাদত-বন্দেগির অনুশীলন হতেই পরবর্তীতে পদ্ধতিগত তাসাউফ উৎসারিত হয়েছে।
আজিজের বক্তব্যে আধ্যাত্মিকতার উৎপত্তি সম্পর্কিত সঠিক বক্তব্যই প্রকাশিত হয়েছে। আজিজকে তাসাউফ শিখতে দেখে আশফাক বলল, ইসলামে আধ্যাত্মিকতা বলতে কিছু ছিল না। এটির উৎপত্তি হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা পরিসক পরিবেশের প্রভাব থেকে। কিন্তু আজিজের মতামত হলো- আধ্যাত্মিকতার উৎপত্তি হয়েছে ইসলামের মূল উৎস থেকেই। ইসলামে তার এ মতামত সমর্থনযোগ্য কুরআন নাজিলের সূচনাকালে হযরত মুহাম্মদ (স) হেরা গুহায় ধ্যান করতেন। হেরা গুহায় তাঁর গভীর ধ্যানে থাকাকালেই কুরআনের প্রথম পাঁচ আয়াত অবতীর্ণ হয়। সহিত বুখারিতে বিবৃত এ সংক্রান্ত একটি হাদিসে يَتَحَنُّثُ( বা )تَحَنُّثُ( শব্দ ব্যবহৃত হয়েছে। তাহানুছ (অর্থ) শব্দের অর্থ হচ্ছে গভীর মনোনিবেশ সহকারে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এখান থেকে তাসাউফের উৎপত্তি হয়েছে বলে মনে করা যায়। পরিশেষে বলা যায়, আজিজের বক্তব্যটি যথার্থ।