সমাজের ওপর উক্ত বিষয়ের কি কোনো ইতিবাচক প্রভাব রয়েছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে বর্ণিত সুবর্ণ একটি রিপোর্ট পড়ে জানতে পারে, আধুনিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহুবিধ সংযোগ ও সম্পর্ক স্থাপিত হয়েছে যা বিশ্বায়নকে নির্দেশ করে। সমাজের ওপর বিশ্বায়নের কতকগুলো ইতিবাচক প্রভাব রয়েছে।
বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে পুঁজির আন্তর্জাতিক চলাচল বৃদ্ধি পাচ্ছে। যদিও তার বৃহৎ অংশ উন্নত দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকছে তথাপি কিছু অংশ তৃতীয় বিশ্বে নিয়োজিত হচ্ছে। ফলে তা কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। বিশ্বায়ন প্রক্রিয়ার পরিণতিতে কৃষির বাণিজ্যিকীকরণের ফলে কৃষিখাতে স্বাভাবিকভাবেই উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে কৃষকের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে।
বিশ্বায়নের ফলে তথ্য প্রযুক্তির সাথে সাথে জ্ঞানগত সম্পদের আন্তঃরাষ্ট্রীয় প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। ফলে উন্নত বিশ্বের জ্ঞান ও দক্ষতা দ্বারা তৃতীয় বিশ্বের দেশগুলো লাভবান হচ্ছে। গোষ্ঠী বা জাতিসমূহের আন্তঃসম্পর্ক বৃদ্ধি পাওয়ার ফলে নতুন ধরনের বিশ্ব রচনার উদ্ভব ঘটেছে। যেমন- মানবাধিকার, নারী সচেতনতা, পরিবেশ সচেতনতা, ক্ষুদ্র জাতি-রাষ্ট্রের নিরাপত্তা প্রভৃতি বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নীতি নির্ধারকরা ভাবতে বাধ্য হচ্ছেন।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজের ওপর বিশ্বায়নের প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।