1 Answers

তথ্য ও প্রযুক্তি কেবল সংবাদপত্র, গণমাধ্যম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরই প্রভাব ফেলে না আরও অন্যান্য বিষয়ের ওপরও প্রভাব ফেলে।

যেকোনো রাষ্ট্রের সরকার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে গঠিত। তথ্য প্রযুক্তি জনগণের প্রতি সেবাদানের মানকে উন্নত করে। এছাড়া তথ্য প্রযুক্তি সরকারের প্রতিরক্ষা সক্ষমতাকে সহায়তা করে। অর্থাৎ উন্নতমানের তথ্য ও প্রযুক্তি সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকর করে। পাশাপাশি সরকারের গোয়েন্দা সংস্থাতে প্রভাব ফেলে। তথ্য প্রযুক্তি বিভিন্নভাবে ব্যবসা-বাণিজ্যকে প্রভাবিত করে। ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য বিভিন্ন ধরনের সফ্টওয়্যার ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তি মনিটরের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রকৃত অবস্থা জানা সম্ভব হয়। এছাড়াও টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সিনেমা, নাটক-নাটিকা ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে নানা রকম প্রভাব ফেলছে। উদাহরণস্বরূপ বলা যায়, তথ্য প্রযুক্তির ব্যাপক কল্যাণে বিভিন্ন দেশে বিভিন্ন চ্যানেলে প্রচারিত নাটক সিনেমা দেখে বাংলাদেশের শহুরে সমাজে পরিবর্তনের ছাপ লক্ষণীয়। বিশ্বের যেকোনো স্থানে কোনো একটা নতুন কিছুর উদ্ভাবন বা আবিষ্কার মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। তথ্য প্রযুক্তি ব্যক্তির সমাজিকীকরণেও ব্যাপক প্রভাব ফেলছে।

উপর্যুক্ত আলোচনা এবং উদ্দীপকের আলোকে আমরা বলতে পারি, তথ্য প্রযুক্তি গণমাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের ওপরও প্রভাব ফেলে।

7 views

Related Questions