1 Answers

উদ্দীপকে, প্রতিষ্ঠানটি সমাজের প্রতি তাদের সামাজিক দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি।

অবশ্য করণীয় কর্তব্যের বাইরে সমাজের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায় যে দায়িত্ব পালন করে তাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন বলে। সমাজকে আবর্ত করে ব্যবসায় গঠিত হয়। তাই সামজিক দায়িত্ব পালন প্রত্যেক ব্যবসায়ের ক্ষেত্রে বাঞ্ছনীয়।

উদ্দীপকে 'রবিন ফ্যাশন ওয়্যার' ঢাকার সাভারে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ব্যবসায়ের নৈতিকতা অনুসরণ করে অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে পরিবেশকে দূষণমুক্ত রাখার চেষ্টা করে। মুনাফা অর্জনের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটি সমাজের মানুষের প্রতি দায়িত্বম্বৰূপ একটি মসজিদ স্থাপন করেছে। এই মসজিদ স্থাপনের মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালন করেছে।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির ব্যবহার, মসজিদ স্থাপন ইত্যাদি কার্যাবলির মাধ্যমেই পরিলক্ষিত হয়েছে যে, 'রবিন ফ্যাশন ওয়্যার' প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনপূর্বক সমাজের উন্নয়নকে ত্বরান্বিত করেছে।

5 views

Related Questions