1 Answers

সমরূপতা, সর্বব্যাপক ও সর্বজনীন বৈশিষ্ট্য ছাড়াও সমাজের আরও কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান। নিচে সেগুলো বিশ্লেষণ করা হলো-

সমাজ একটি সামাজিক সম্পর্কের ব্যবস্থা, সেহেতু এর বাহ্যিক আকার নেই। এটি হলো অনুভূতির বিষয়। তাই সমাজের আয়তন সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা পাওয়া যায় না। সমাজ সদা পরিবর্তনশীল। এ পরিবর্তনশীলতার ফলেই আদিম সমাজের সাথে বর্তমান সমাজের পার্থক্য পরিলক্ষিত হয়। সমাজের অভ্যন্তরীণ জনসংখ্যাকে একটি সম্পৃক্ত একক হিসেবে ধরে নেওয়া যায়।

কার্যক্রমের দিক থেকে সমাজ কতকগুলো বৃহৎ গোষ্ঠীর সমষ্টি, যার মাধ্যমে সমাজের মানুষের মৌলিক সামাজিক চাহিদার পরিপূরণ ঘটে। সমাজ সামগ্রিক কার্যপরিচালনাকারী একক হিসেবেও বিবেচিত হতে পারে। কেননা সমাজে যেমন সহযোগিতা বিদ্যমান, তেমনি দ্বন্দ্বও বিরাজমান। এদের উভয়েরই সহযোগে সমাজ তার কাজ চালিয়ে যায়। সমাজের সদস্যরা পরস্পরের ওপর নির্ভরশীল এবং তারা তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে সচেতন। প্রতিটি সমাজেই একটি সাধারণ জীবনপ্রণালি তথা সংস্কৃতি বিদ্যমান। সংস্কৃতির প্রতি সমাজের সকলেই স্বতঃস্ফূর্তভাবে আনুগত্য স্বীকার করে। সর্বোপরি প্রয়োজন পূরণের উদ্দেশ্যে সমাজের সদস্যরা সমাজের মধ্যে একাধিক সংঘ ও প্রতিষ্ঠান গড়ে তোলে।

5 views

Related Questions