1 Answers

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত উৎস ছাড়া নগর সমাজের ক্ষমতার আরও কতকগুলো উৎস আছে।

নগর সমাজে বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষ থাকলেও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করে। রাজনৈতিক ক্ষমতা কাঠামোর একটি উৎস হলো স্থানীয় সরকারে অংশগ্রহণকারী মেম্বর, মেয়র ও কাউন্সিলরগণ। তারা সিটি কর্পেরেশন ও পৌরসভার শক্ত অবস্থানে থাকেন। শহরের অনেক শিক্ষিত ও সচেতন নারীরা বিভিন্ন পেশা ও রাজনীতিতে অংশ গ্রহণ করছেন। ফলে সমাজে তাদেরও যথেষ্ট ক্ষমতায়ন দেখা যাচ্ছে। শিক্ষিত শ্রেণির লোকেরা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়ায় তারা ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ করে থাকেন।

নগর সমাজে উচ্চপদস্থ কর্মকর্তা বা আমলারা বিশেষ ক্ষমতার অধিকারী। তারা সর্বদা নগর সমাজের ক্ষমতা কাঠামোর কেন্দ্রে অবস্থান করে।

নগর সমাজে ধর্মীয় প্রভাব কম মনে হলেও তারা আধুনিক ধর্মীয় শিক্ষায় বিশ্বাসী। বড় বড় মসজিদ, মন্দির ও গির্জায় আলোচনা সভা নগরেই বেশি অনুষ্ঠিত হয়। তাই এ সমস্ত প্রতিষ্ঠানের প্রধানরা নগর সমাজের ক্ষমতা কাঠামোর উৎস হিসেবে বিবেচিত হয়।

তাই বলা যয়, উদ্দীপকে উল্লিখিত মাহবুব যেভাবে জনপ্রতিনিধি হয়েছেন সেই উৎস ছাড়া নগর সমাজের ক্ষমতা অর্জনের আরো কিছু উৎস লক্ষণীয়।

5 views

Related Questions