1 Answers

উদ্দীপকে নগর সমাজের ক্ষমতার যেসব উৎসের পরিচয় ফুটে উঠেছে, তাহলো অর্থনীতি এবং রাজনৈতিক দলের সদস্য।

নগর সমাজের ক্ষমতার অন্যতম উৎস অর্থনীতির ক্ষেত্রে দেখা যায়, নগর জীবনে সম্পত্তি, শিল্প ও কলকারখানার মালিকগণ বিভিন্নভাবে সমাজে ক্ষমতা প্রদর্শন করে থাকেন। তারাই অনেক সময় নির্বাচনে অংশগ্রহণ করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন।

মাহবুব সাহেব ঢাকায় বাস করেন। তার কয়েকটি শিল্পকারখানা আছে। জাতীয় নির্বাচনে ঢাকার একটি আসন থেকে তিনি জয়ী হয়েছেন। এছাড়া মাহবুব সাহেব ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য যা নগর সমাজের ক্ষমতার অন্যতম উৎস রাজনৈতিক দলের সদস্য-এর সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ নগর জীবনে ক্ষমতা চর্চার অন্যতম উৎস হলো রাজনৈতিক দলের সদস্য পদ। যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সে দলের সদস্যপদ লাভ করলে তারা অধিক ক্ষমতার অধিকারী হয়।

4 views

Related Questions