1 Answers

উদ্দীপকে গ্রামীণ সমাজের পরিচয় ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত সামিয়ার বাবা একজন প্রান্তিক চাষি যা গ্রামসমাজকে নির্দেশ করে। কেননা গ্রামীণ সমাজে অর্থনীতির ভিত্তি হলো জমি। সেখানে নিজ জমি চাষাবাদকারী অর্থাৎ প্রান্তিক চাষি, বর্গাচাষি এবং কৃষি শ্রমিকের অস্তিত্ব দেখতে পাওয়া যায়। এছাড়া সামিয়াদের পরিবারের সবাই তিন বেলা ভাত খেয়ে থাকে। শুধু সামিয়াদের পরিবারই নয়, তাদের এলাকার সব পরিবারই তিন বেলা ভাত খেয়ে থাকে যা গ্রাম সমাজের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা গ্রামীণ সমাজের মানুষও তিন বেলা খাবার হিসেবে ভাত খেয়ে থাকে। তাদের প্রধান খাদ্য তালিকায় রয়েছে ভাত, মাছ ও ডাল। আবার গ্রাম সমাজের ক্ষেত্রে দেখা যায়, তাদের মধ্যকার সামাজিক সম্পর্ক অন্তরঙ্গ হয় যা সামিয়াদের এলাকার লোকজনের মধ্যেও বিরাজমান। কেননা সামিয়াদের এলাকার লোকজনও একে অন্যের সুখে-দুঃখে খোঁজ-খবর নেয় বলে তাদের মধ্যেও অন্তরঙ্গ সম্পর্ক বিরাজ করে। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে গ্রাম সমাজের পরিচয় ফুটে উঠেছে।

4 views

Related Questions