1 Answers

উদ্দীপকে মেহের মন্ডলের অবস্থানের ভিত্তিতে গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের রূপ ফুটে উঠেছে।

গ্রামীণ সমাজে সামাজিক স্তরবিন্যাসের মূল ভিত্তি হলো ভূমি মালিকানা। ভূমি মালিকানার ভিত্তিতে গ্রামীণ সমাজের চারটি শ্রেণি দেখা যায়। এসব শ্রেণি হলো- ১. ধনী কৃষক, ২. প্রান্তিক কৃষক, ৩. বর্গাচাষি কৃষক, ৪. ভূমিহীন কৃষক বা কৃষি শ্রমিক। এক্ষেত্রে গ্রাম সমাজে যারা বেশি জমির মালিক তাদেরকে ধনী কৃষক বলা হয়। ধনী কৃষক শ্রেণি ভূমির ওপর নির্ভর করে যথেষ্ট সচ্ছলভাবে দিনযাপন করতে পারে। এদের অনেকেই আবার অন্যদেরকে ভাগে জমি চাষ করতে দেয়। তাছাড়া এদের অনেককে আবার ঋণ প্রদান বা বন্ধকী কারবারের সাথে জড়িত থাকতে দেখা যায়।

উদ্দীপকে দেখা যায় মেহের মণ্ডল একজন ধনী কৃষক ও স্বনামধন্য মাতব্বর। কালিপুর মৌজায় তার অনেক জমিজমা রয়েছে যা গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের অন্তর্ভুক্ত ধনী কৃষক শ্রেণির সাথে সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions