1 Answers

উদ্দীপকের ঘটনায় মার্কসের সমাজতত্ত্বের পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বাস্তব রূপ ফুটে উঠেছে।

পুঁজিবাদের বৈশিষ্ট্য হলো কারখানার মালিকদের অবাধ লাভের প্রতিযোগিতা, কারখানার নিম্নমানের কর্মপরিবেশ, শ্রমিকদের ব্যক্তি স্বাধীনতা খর্ব হওয়া, স্বল্প বেতন কাঠামো, শ্রমিকদের অধিকার বঞ্চিতকরণ ইত্যাদি যা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ।

সামন্ত সমাজের ভাঙনের পটভূমিতেই পুঁজিবাদী সমাজের অভ্যুদয় ঘটে। মার্কসের মতে, পুঁজিবাদে বিভিন্ন রূপ বিদ্যমান। যেমন- ঔপনিবেশিক পুঁজিবাদ, বণিক পুঁজিবাদ, নব্য উপনিবেশবাদ ইত্যাদি। পুঁজিবাদ সম্পর্কে মার্কস সবচেয়ে বেশি আলোচনা করেছেন। উল্লেখ্য যে, গত শতাব্দীতে মানবসমাজ যতটা অগ্রগতি অর্জন করেছেন তার চেয়ে অনেক বেশি অগ্রগতি অর্জন করেছে পুঁজিবাদ। পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদিত প্রযুক্তি ও পণ্যের অভাব থাকে না। এখানে শ্রমের একটা বাজার থাকে। যেখানে শ্রমিক তার শ্রম বিক্রি করে এ বাজারের মাধ্যমে।

সুতরাং বলা যায়, উদ্দীপকে মার্কসের সমাজতত্ত্বের পুঁজিবাদী সমাজব্যবস্থার বাস্তব রূপ ফুটে উঠেছে।

4 views

Related Questions