1 Answers

উদ্দীপকে মেহের আলীর কর্মকাণ্ড প্রতারণার শামিল। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা, পণ্যে ভেজাল দেওয়া, পণ্যের দোষ গোপন করা, ওজনে কম দেওয়া কিংবা হয়রানি করার নাম প্রতারণা। যার মধ্যে প্রতারণার বৈশিষ্ট্য রয়েছে সে হলো প্রতারক। এটি একটি মারাত্মক চারিত্রিক দোষ। ইসলামের দৃষ্টিতে এটি অত্যন্ত ঘৃণিত ও জঘন্য অপরাধ। যা মেহের আলীর মধ্যে লক্ষ করা যায়।

উদ্দীপকের মাছ ব্যবসায়ী মেহের আলী ওজনে কম দেয় এবং বিদেশি শিং মাছকে দেশীয় মাছ বলে বিক্রি করে। তার এসব কাজ প্রতারণার শামিল। এ ধরনের প্রতারণা ও ধোঁকাবাজির ফল সাময়িকভাবে শুভ মনে হলেও এতে ধ্বংস অনিবার্য। রাসুল (স) বলেন, 

فَلَيْسَ مِنَّا مَنْ غَشْ

অর্থ: যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয় (মুসলিম)। কেউ ব্যবসায়-বাণিজ্যে প্রতারণা করলে তার ওপর আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হন এবং ফেরশতারা তাকে অভিশাপ দেন। এ সম্বন্ধে রাসুল (স) বলেন, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে, ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর ঘৃণার মধ্যে থাকবে।' এর জন্য পরকালে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং কঠোর শাস্তি ভোগ করতে হবে।

4 views

Related Questions