1 Answers
উদ্দীপকে জাহিদ সাহেবের প্রতিনিধিত্বকারী সমাজ অর্থাৎ, শহুরে সমাজের সাথে মেহের মণ্ডলের সমাজ অর্থাৎ, গ্রামীণ সমাজের তুলনামূলক আলোচনা নিম্নরূপ-
গ্রাম সমাজে অর্থনীতির ভিত্তি হলো ভূমি এবং অধিকাংশ মানুষই কৃষিভিত্তিক পেশানির্ভর। অল্প কিছু ব্যবসায়ী বা চাকরিজীবী লক্ষণীয় হলেও পেশার বৈচিত্র্য দেখা যায় কম। অন্যদিকে শহরে অকৃষিভিত্তিক এবং শিল্পমুখী পেশা গ্রহণের প্রবণতা বেশি। শহরে শ্রমবিভাজনও দৃশ্যমান।
গ্রামীণ সমাজের ভিত্তি গড়ে ওঠে অধিবাসীদের রক্তের সম্পর্কের ওপর, অন্যদিকে শহরে সামাজিক সম্পর্কের পরিধি বিস্তৃত, জটিল ও বৈচিত্র্যময়।
গ্রামীণ সমাজের রাজনীতি পরিবার প্রভাবিত হলেও স্থানীয় পঞ্চায়েত এবং ইউনিয়ন কাউন্সিলের প্রাধান্যও লক্ষণীয়। অন্যদিকে শহুরে সমাজে রাজনীতির চর্চা বেশি হয়ে থাকে এবং তা জাতীয় রাজনীতির সাথেই বেশি যুক্ত থাকে।
গ্রামীণ সমাজে সাংস্কৃতিক জীবনে বস্তুগত ও অবস্তুগত উভয় দিক থেকে পার্থক্য দেখা যায় এবং শিক্ষার হারও তুলনামূলকভাবে কম। গ্রামীণ শিক্ষাব্যবস্থা সরকারনির্ভর। অন্যদিকে, শহর সমাজে শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি এবং সাংস্কৃতিক জীবনে শহরবাসীর মানসিকতা ও রুচির ছাপ দেখা যায়।
তাই বলা যায়, জাহিদ সাহেবের প্রতিনিধিত্বকারী সমাজের সাথে মেহের মন্ডলের গ্রামীণ সমাজের তুলনামূলক মৌলিক পার্থক্য দৃশ্যমান।