1 Answers

ড. শরাফত আলীর বক্তব্যে ইসলামি রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের অধিকারের চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রাণ ও সম্পদের নিরাপত্তা: একটি আদর্শ ইসলামি রাষ্ট্র অমুসলিমদের প্রাণ ও সম্পদের নিরাপত্তা প্রদান করে। এটা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

সম্মানের নিরাপত্তা ও চুক্তির স্থায়িত্ব: অবশ্যই অমুসলিমদের সম্মানের নিরাপত্তা ও চুক্তির স্থায়িত্ব রক্ষা করবে ইসলামি রাষ্ট্র। সাহায্য-সহযোগিতা: যেকোনো বিপদে-আপদে ইসলামি রাষ্ট্রের প্রধান অমুসলিমদের সাহায্য-সহযোগিতা প্রদানে এগিয়ে আসবে। ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার: ইসলামি রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো অমুসলিমদের ধর্মীয় অধিকার প্রদান ও সাংস্কৃতিক অধিকার রক্ষা করা।

ব্যক্তিস্বাধীনতা ও ন্যায়বিচার: মানসিক বিকাশে অমুসলিম যেমনি ব্যক্তি স্বাধীনতা পাবে তেমনি শান্তিতে বসবাসের জন্য ন্যায়বিচার পাবে পুঙ্খানুপুঙ্খভাবে। চাকরি ও শুল্কের সুবিধা লাভ: অমুসলিমদের চাকরিতে নিয়োগ ও শুল্কের সুবিধা প্রদান করা ইসলামি রাষ্ট্রের অন্যতম একটি দায়িত্ব। খারাজ ও কর প্রদানের সুবিধা: চাকরি ও শুল্কের মতো খারাজ এবং কর প্রদানে তারা সুবিধা লাভ করে ন্যায়সংগত উপায়ে। বাক স্বাধীনতা ও পেশা নির্বাচন: ইসলামি রাষ্ট্রের শাশ্বত একটি বিধান হলো অমুসলিমদের বাক স্বাধীনতা প্রদান করা ও পেশা নির্বাচনে অধিকার রক্ষা করা।

ফৌজদারি ও দেওয়ানি আইনে সমতা: মুসলিমদের যেমন আইনগতভাবে বিচার করা হয় তেমনি বিচারের ক্ষেত্রে অমুসলিমদেরও আইনের সমতা প্রদান করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অতএব, আমরা বলতে পারি, অমুসলিমদের সকল অধিকার প্রদানে ইসলামি রাষ্ট্রের বিকল্প নেই।

4 views

Related Questions