1 Answers
উদ্দীপকের চিত্র-১-এ বেকার যুবক হাবিব এবং চিত্র-২-এ বেকার যুবক বেলালের ঋণ নেওয়া হলেও ঋণের সুষ্ঠু ও সঠিক ব্যবহার, প্রশিক্ষণ, উদ্যোগ ও পরিকল্পনার অভাবে ফলাফল দুই রকম হয়েছিল।
সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কর্মসূচির অন্যতম দিক হচ্ছে ব্যাপক গণদারিদ্র্য মোচন ও বেকারত্ব দূরীকরণে লাগসই ব্যবস্থা প্রবর্তন করা। বাংলাদেশে এ সব সংস্থা ঘূর্ণায়মান ঋণ কর্মসূচির আওতায় বৈদেশিক ও সরকারি ব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পের মধ্যে ঋণ তহবিল তৈরি করে। বাংলাদেশের বেসরকারি সংস্থাসমূহ সাধারণত ক্ষুদ্রঋণ প্রদান করে থাকে। এরা সাধারণত ক্ষুদ্র ব্যবসা বা ক্ষুদ্র উদ্যোগে ঋণ দিয়ে থাকে। কিন্তু উপযুক্ত ও প্রয়োজনীয় প্রশিক্ষণ না থাকায় সে ঋণের সুষ্ঠু ও সঠিক ব্যবহার না হলে ঋণগ্রহীতা উল্টো সমস্যায় পড়েন এবং হতাশায় নিমজ্জিত হন।
উদ্দীপকের চিত্র-১-এ দেখা যায়, বেকার যুবক হাবিব সরকারি যুব উন্নয়ন একাডেমি থেকে মৎস্য চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করে। তারপর নিজ গ্রামের পতিত পুকুরে মাছ চাষের উদ্দেশ্যে ঋণদান প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়। মাছ চাষের মাধ্যমে সে সচ্ছল হয়ে যায়। উদ্দীপকের চিত্র-২-এ বেকার যুবক বেলাল স্ত্রীর নামে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে অসচেতনতামূলকভাবে সাংসারিক কাজে ব্যয় করে ফেলে। প্রশিক্ষণের অভাবে সে ঋণকে সঠিক উদ্যোগে ব্যয় না করায় পরবর্তী সময়ে ঋণের টাকা শোধ করতে আবারও ঋণ নেয়।
পরিশেষে বলা যায়, হাবিব ও বেলাল উভয়ে ঋণ গ্রহণ করলেও ঋণের সুষ্ঠু ও সঠিক ব্যবহার না করা, প্রশিক্ষণের অভাবে বেলাল ঘূর্ণায়মান ঋণের জালে আটকা পড়ে।